Indo-Care Bangladesh কৃষি খাতে সহজ, আধুনিক ও কার্যকর সমাধান নিয়ে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত। আমরা বিশ্বাস করি— সঠিক জ্ঞান, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং মানসম্পন্ন কৃষি উপকরণের মাধ্যমে কৃষি উৎপাদন আরও লাভজনক, সাশ্রয়ী ও টেকসই করা সম্ভব।

আমাদের লক্ষ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজার উপযোগী কৃষি উৎপাদন নিশ্চিত করা, উৎপাদনের মান নিয়ন্ত্রণ বজায় রাখা এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্য তৈরিতে সহায়তা করা। একই সাথে আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখা।

আমরা কৃষিকে শুধু উৎপাদন নয়— একটি টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখি।

আমাদের লক্ষ্য (Our Mission)

  • কৃষি উৎপাদন সহজ ও আধুনিক করা
  • অধিক ফলন ও উৎপাদন দক্ষতা বৃদ্ধি
  • মানসম্পন্ন ও নিরাপদ কৃষি উৎপাদন নিশ্চিত করা
  • রপ্তানিযোগ্য কৃষিপণ্য উন্নয়নে সহায়তা করা
  • কৃষিভিত্তিক কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখা

আমাদের ভিশন (Our Vision)

বাংলাদেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, মানসম্মত ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাওয়া।

আমাদের মূলনীতি (Core Values)

✔️ গুণগত মান
✔️ উদ্ভাবন
✔️ কৃষকবান্ধব সেবা
✔️ টেকসই উন্নয়ন
✔️ আস্থা ও দায়িত্বশীলতা

Delivery:-
সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে দ্রুত ও সহজে ডেলিভারি।